তলসী পাতার বৈজ্ঞানিক নাম কি?তুলসী পাতা ও মধুর উপকারিতা কি? তুলসী পাতার ব্যবহারের নিয়ম।তুলসী পাতার প্রকারভেদ।
তুলসী পাতার বৈজ্ঞানিক নাম(What is the scientific name of tulsi leaf?)
তুলসীকে ইংরেজিতে বলে"holy basil"অথবা tulasiএবং তার বৈজ্ঞানিক নাম হলো"Ocimum Sanctum" এটি একটি ঔষধিগাছ। তুলসী এর অর্থ হল, যার তুলনা নেই।
তুলসী গাছ লামিয়াসি পরিবারের অন্তর্গত একটি সুগন্ধী উদ্ভিদ। হিন্দুদের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবে প্রসিদ্ধ ।
তুলসীপাতা কত প্রকার ও কী কী?তুলসী গাছের প্রকারভেদ(Types of Tulsi plants)
তুলসী গাছ তিন প্রকারের হয়ে থাকে।
১] রাম তুলসী।
২] বন তুলসী।
৩] কৃষ্ণ তুলসী।
**যে সকল তুলসী পাতার সবুজ রং একটু হালকা হয়, তা হল রাম তুলসী।
** বুনো ধরনের তুলসী হল বন তুলসী।
এই তুলসীর সবুজ রঙ বেশ গাঢ় হয়। এছাড়াও, ঝাঁঝও অনেক বেশি হয়। বন জঙ্গলে এটি বেশী পাওয়া যায়।
**আর কৃষ্ণ তুলসীর পাতার রঙ কালচে ধরনের হয়ে থাকে।
মধু ও তুলসী পাতার উপকারিতা(Benefits of honey and tulsi leaves)
ঠান্ডা, কাশি বা সর্দি হলে, তুলসি পাতার রস ও মধু খাওয়া প্রাচীনকাল থেকেই চলে আসতেছে।তুলসি এবং মধুর আলাদা আলাদা স্বাস্থ্যগুণ থাকলেও, উভয়ের সংমিশ্রণ স্বাস্থ্যের জন্য আনেক বেশী উপকারি।
তুলসি পাতার রস এবং মধু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। পাঁচ-ছয়টি তুলসি পাতা ভাল ভাবে ধুয়ে নিয়ে এক কাপ পানিতে মিশিয়ে নিন।
এরসাথে এক টেবিল চা- চামচ মধু মিশিয়ে,এবার এটি পান করুন। প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার আগে এটি পান করুন, তাহলে আপনি পেয়ে যাবেন অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা।
তুলসী পাতার স্বাস্থ্য উপকারিতা(Health Benefits of Tulsi Leaves)
১] মানসিক চাপ দূর করে
অনেক বেশি মানসিক চাপের মধ্যে যদি আপনার সময় কাটে,তাহলে প্রতিদিন আপনার তুলসি চা খাওয়ার অভ্যাস করা উচিত।
কেননা তুলসি পাতার চা, মানসিক চাপ দূর করতে বিশেষভাবে সহায়ক।
২] হার্ট সুস্থ রাখতে সহায়তা করে
মধু এবং তুলসির মিশ্রণ শরীরের খারাপ কোলেস্টেরল দূর করে দেয় এবং শরীরে রক্ত চলাচল সচল রাখে। এটি হৃদরোগ হওয়ার ঝুঁকি কমায় ও হার্ট সুস্থ রাখে।
৩]শ্বাস প্রশ্বাসের সমস্যা
আপনার ঠান্ডা লাগলে তুলসী পাতার ব্যবহার আপনার জন্য দারুণ ভাবে কাজ করবে। সর্দি, কফের সমস্যার যারা রয়েছেন। তারা নিয়মিত তুলসি চা পান করলে শ্বাস প্রশ্বাসের সমস্যা থেকে অতি দ্রুত মুক্তি পাবেন।
৪]বয়স ধরে রাখে
বয়স ধরে রাখতে এবং চেহারার স্ক্রিন টান টান রাখতে কে না চায়?তুলসি এবং মধুর অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন, বয়স বৃদ্ধি কমিয়ে দেয়। ত্বকে বৃদ্ধের ছাপ পড়া রোধ করে।
৫]অ্যালার্জি দূর করতে
তুলসি এবং মধুর মিশ্রিত উপাদান আপনার ত্বকের অ্যালার্জি দূর করতে দারুন ভাবে সাহায্য করে। শুধু তাই নয় নিয়মিত সেবনে এটি শরীরের ভিতরে আল্যার্জি প্রতিরোধক তৈরি করে।
৬]ঠান্ডা দূর করতে
তুলসি পাতা ঠান্ডা দূর করতে বেশ কার্যকর, এটি আমরা কম বেশি সবাই জানি। তুলসি পাতার রশ মধুর সাথে মিশে বিভিন্ন ইনফেকশন থেকে শরীরকে রক্ষা করে।
৭]রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
তুলসি রশ এবং মধু, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুন ভূমিকা পালন করে থাকে। এর ভিটামিন এবং বিভিন্ন পুষ্টি উপাদান দেহে পুষ্টি যুগিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে
তুলসী পাতার রস খাওয়ার নিয়ম(Rules for consuming Tulsi leaf juice)
পাঁচ-ছয়টি তুলসি পাতা ভাল ভাবে ধুয়ে নিয়ে এক কাপ পানিতে মিশিয়ে নিন।
এরসাথে এক টেবিল চা- চামচ মধু মিশিয়ে,এবার এটি পান করুন। প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার আগে এটি পান করুন, তাহলে আপনি পেয়ে যাবেন দারুণ সব স্বাস্থ্যকর উপকারিতা ।
.jpeg)
0 মন্তব্যসমূহ