কোষ্ঠকাঠিন্য এর লক্ষণ গুলো কি কি? কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায় গুলো কি কি?Constipation symptoms and home remedies for constipation
👉কোষ্ঠকাঠিন্যের কারণগুলো কি?
প্রিয় বন্ধুরা আমরা কিছু লক্ষণ দেখে বুঝতে পারব যে আমাদের কোষ্ঠকাঠিন্যর রোগ হয়েছে। আসুন জেনে নেই কোন কোন লক্ষণ দেখলে বুঝতে পারব যে আমাদের কোষ্ঠকাঠিন্য হয়েছে।
√√মলত্যাগের সুবিধার্থে আংগুল ব্যবহার করার প্রয়োজন হওয়া।
√√ মলত্যাগের পরেও অসম্পূর্ণ মনে হওয়া।
√√পায়খানা অত্যন্ত শক্ত হওয়া,
√√ সপ্তাহে অন্তত ৩ বার স্বতঃস্ফূর্ত ভাবে মলত্যাগ না হওয়া,
√√জোরে চাপ দিয়ে মলত্যাগ করতে হয়,
√√ মলত্যাগ করতে গিয়ে মলদ্বারে বাঁধা অনুভব করা।
উপরের বর্ণিত এই লক্ষণগুলো যদি আমাদের হয়, বুঝতে পারব যে আমাদের কোষ্ঠকাঠিন্যরোগ হয়েছে।
👉কোষ্ঠকাঠিন্য কাদের বেশি হয়?
√√যাদের বয়স ৬০ বা তার বেশি, ওই সকল পুরুষ মহিলার বেশি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে।
√√ গর্ভবতী মহিলাদের গর্ভকালীন সময়ে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে।
√√ যারা প্রতিদিন বিভিন্ন রোগের জন্য অনেক ধরনের ওষুধ সেবন করেন, তাদের ক্ষেত্রেও এই কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে থাকে।
√√মানসিক চিন্তা, অস্থিরতা দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির এই কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে থাকে।
√√ যারা দীর্ঘ মেয়াদী মলাশয় সহ অন্যান্য অঙ্গের রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রেও এই কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে থাকে।
কোষ্ঠকাঠিন্য রোগের চিকিৎসা না করালে কি ক্ষতি হয়?
√√ পায়ুপথে রক্তপাত হতে পারে।
√√ পাইলস বা অর্শ্বরোগ হতে পারে।
√√ মলদ্বার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।য
√√ মলদ্বার বের হয়ে যাওয়ার মত সমস্যা হতে পারে।
👉কোষ্ঠকাঠিন্য সারানোর ঘরোয়া উপায় কি?
১] প্রত্যেক দিন নিয়মিত শারীরিক ব্যায়াম করা।
২]পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া ও ঘুমানোর অভ্যাস করা।
৩] পর্যাপ্ত পরিমাণে পানি পান করা।
৪]প্রতিদিনের খাবারের তাজা শাক সবজি ও আঁশযুক্ত ফল খাওয়া।
৫] যেকোন খাবার বিশেষ করে শক্ত খাবার খাওয়ার সময় নিয়ে, ধীরে ধীরে ভালো ভাবে চিবিয়ে চূর্ণবিচূর্ণ করে তারপর গিলে খাওয়া।
৬] মনোযোগ সহকারে খাবার গ্রহণ করা।
৭] খাওয়ার সময় টিভি , মোবাইল ইত্যাদী দেখা থেকে বিরত থাকা।
৮] অতিরিক্ত ফাস্ট ফুড ও প্রসেসড খাবার পরিহার করা।
৯] বাজে তেল ও অধিক শর্করা জাতীয় খাবার বর্জন করা।
___________________________________________
Immediate constipation relief at home
How to relieve constipation on the toilet immediately
How to relieve constipation naturally
Constipation treatment for adults
How to prevent constipation
How to cure chronic constipation permanently
Baking soda for constipation
.jpeg)
0 মন্তব্যসমূহ