দাঁত ব্যথা কেন হয়?প্রচন্ড দাঁত ব্যথায় করণীয় কি?দ্রুত দাঁত ব্যথা কমানোর উপায় কি?দাঁত ব্যথা কমানোর ঘরোয়া উপায় কি? health tips bd 24

 দাঁত ব্যথা কেন হয়?প্রচন্ড দাঁত ব্যথায় করণীয় কি?দ্রুত দাঁত ব্যথা কমানোর উপায় কি?দাঁত ব্যথা কমানোর ঘরোয়া উপায় কি?


👉দাঁত ব্যথা কেন হয়?

👉প্রচন্ড দাঁত ব্যথায় করণীয় কি?

👉দ্রুত দাঁত ব্যথা কমানোর উপায় কি?

👉দাঁত ব্যথা কমানোর ঘরোয়া উপায় কি?


মানবদেহে যতগুলো ব্যথাজনিত জটিল বিষয় রয়েছে, দাঁতের ব্যথা যে তার মধ্যে অন্যতম, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না।

বিশেষজ্ঞরা দাঁতের ব্যথার কারণ হিসেবে যে বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করে থাকেন, তা হলো:

১] দাঁতের ছিদ্র:

অনেক সময় বিভিন্ন কারণে, আমাদের দাঁতের মধ্যে ছিদ্র হয়ে যায়, এর ফলে তার মধ্যে বিভিন্ন ময়লা ইত্যাদির জমে থাকে, তারপরে আস্তে আস্তে ব্যাথা শুরু হয়।

২]দাতে ইনফেকশন:

 দাঁতের ভালোভাবে যত্ন না নেয়ার ফলে, অনেক সময় তাতে বিভিন্ন ধরনের সমস্যা ইনফেকশন দেখা দেয়। এর কারণে ও দাঁত ব্যথা করতে পারে।

৩] দাঁতের আগলা হয়ে যাওয়া:

অনেক সময় আমাদের দাঁতের গোড়া আগলা হয়ে যায়, আর এর ফলেও আমাদের দাঁত ব্যাথা হতে পারে।

৪] নতুন দাঁত গজানো:

যখন নতুন গান গজায়, তখন অনেক সময় দাঁত ব্যথা করে।
বিশেষজ্ঞরা দাঁতের সঠিক পরিচর্যা না করাতেই দাঁত ব্যথার জন্য দায়ী বলে মন্তব্য করেছেন।

👉দাঁত ব্যথা কখন বেশি হয়?


বন্ধুরা লক্ষ্য করে দেখবেন, দাঁত ব্যথা রাত্রিবেলায় বেশি প্রকট হয়। আর অনেক সময় দেখা যায়, রাত্রে ডাক্তার পাওয়া যায় না, তাই আপনাকে এমন কিছু পরামর্শ দিব, যাতে করে আপনার সারা রাত্র দাঁত ব্যথায় ছটফট করতে না হয়। খুব সহজভাবে আপনি আপনার দাঁতের ব্যথা কমিয়ে নিতে পারেন।

দাঁতের ব্যথা দূর করার চারটি ঘরোয়া পদ্ধতি


১] লবঙ্গ: এই লবঙ্গ আপনার দাঁতের ব্যথা দূর করতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। কারণ এই লবঙ্গে আছে এন্টি ভিক্টোরিয়াল, এন্টি অক্সাইড, এন্টি ইনক্লেমেটরি, সহ আরো অনেক উপাদান। যা আপনার দাঁতের ব্যথাকে দূর করতে বেশ কার্যকর।

লবঙ্গ দিয়ে দাঁতের ব্যথা দূর করার নিয়ম


দুই থেকে তিনটি লবঙ্গ নিন, তাকে শীল পাটায় গুড়ো করে, তার সাথে সামান্য পরিমাণ পানি, অথবা নারিকেল তেল, অথবা অলিভ অয়েল তেল মেশিয়ে নিন। তারপর আপনার বানানো এই পেস্ট আপনি আপনার দাঁতের ব্যথার স্থানে লাগিয়ে দিন, দেখবেন আপনার দাঁতের ব্যথা দ্রুত কমে যাবে।

২] লবণ ও মরিচ:

বন্ধুরা আপনার দাঁতের ব্যথা যদি তীব্র হয়, তাহলে আপনার এই তীব্র দাঁতের ব্যথা দূর করার জন্য মরিচ এবং লবণ চলত পারফেক্ট একটি বিষয়।

কারণ লবণে থাকা সোডিয়াম আপনার দাঁতের ব্যথাকে আপনার মস্তিষ্কে যেতে আটকে দেবে। এবং মরিচে থাকা ক্যালসিয়াম আপনার দাঁতের পেইন্ট করিয়ে দিবে।
তাই মরিচ ও লবণ আপনার দাঁতের ব্যথা দূর করতে অনেক অনেক কার্যকরী।

দাঁতের ব্যথা দূর করতে লবণ ও মরিচের ব্যবহার পদ্ধতি।


বন্ধুরা আসুন জেনে নেই কিভাবে আমরা আমাদের দাঁতের ব্যথা দূর করতে, লবণ ও মরিচের ব্যবহার করব।

বন্ধুরা সামান্য পরিমাণ মরিচের গুড়া নিন, এক্ষেত্রে গোলমরিচের গুঁড়ো হলে ভালো হয়। এরপর সমপরিমাণ লবণ নিয়ে নিন। তারপর তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। তারপর আপনার দাঁতের আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। দেখবেন নিমিষেই আপনার দাঁতের ব্যথা পালিয়ে যাবে।

৩] পেয়ারা পাতা:

আপনি চাইলে এই পেয়ারা পাতা দিয়ে অতি দ্রুত, খুব সহজেই আপনি আপনার দাঁতের ব্যাথা দূর করতে পারবেন।

দাঁত ব্যথা দূর করতে পেয়ারা পাতার ব্যবহার পদ্ধতি।

 পাঁচ থেকে সাতটি পেয়ারা পাতা নিয়ে ভালোভাবে ধৌত করে নিন। এরপর তাকে পানির মধ্যে দিয়ে পানিকে ভালোভাবে ফুটিয়ে নিন।

এরপর পানি যখন সামান্য গরম থাকবে, তখন তার ভিতরে পরিমাণ মতো লবণ মিশিয়ে, বারবার কুলি করতে থাকুন। দেখবেন আস্তে আস্তে আপনার দাঁতের ব্যথা কমে যাচ্ছে।
সাথে সাথে এই কাজটিও করে দেখতে পারেন, একটি কাঁচা পেয়ারা পাতা, আপনি আপনার সেই দাঁত দিয়ে চিবাতে শুরু করুন। এত দেখবেন আপনার দাঁত ব্যথা আস্তে আস্তে কমে যাচ্ছে।

৪] রসুন: 

বন্ধুরা এই দাঁতের ব্যথা দূর করতে রসুন অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আপনারা চাইলে এই রসুন দিয়েও খুব তাড়াতাড়ি আপনার দাঁতের ব্যথা দূর করতে পারবেন।

কারণ এই রসুনে রয়েছে প্রচুর পরিমাণ এন্টিবায়োটিক ও প্রচুর পরিমাণ ভেষজগুণ। যা আপনার দাঁতের ব্যথা দূর করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করবে।

দাঁত ব্যথা দূর করতে রসুন এর ব্যবহারের নিয়ম।
এক থেকে দুই কোয়া রসুনের কোয়াকে থেঁতলে নিন। তার মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে একটি পেস্ট বানিয়ে নিন। তারপর এই পেস্ট আপনার দাঁতের যে জায়গায় ব্যাথা সেখানে লাগিয়ে রাখুন। দেখবেন এক্ষেত্রে আপনি অনেক ভালো ফলাফল পাবেন।

বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ কথা হল, যেহেতু আপনার দাঁতে ব্যথা হয়েছে, তাই আপনার তাতে কোন ধরনের ইনফেকশন দেখা দিয়েছে। তাই ছোট হন বড় হন, একজন বিশেষজ্ঞ দাঁতের ডাক্তারের সাথে আপনি পরামর্শ করুন। কারণ দাঁতের কি সমস্যা এটা চিহ্নিত করে যদি সমস্যার সমাধান না করান, তাহলে আপনি আপনার মূল্যবান দাঁতকে হারিয়ে ফেলতে পারেন।
সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ